শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় রাত পোহালেই অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন
নকলায় রাত পোহালেই অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন

নকলায় রাত পোহালেই অভিভাবক প্রতিনিধি পদের নির্বাচন

শফিউল আলম লাভলু: শেরপুরের নকলায় রাত পোহালেই বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইসলামনগর সাইলাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহম্মদ।

প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, অভিভাবক প্রতিনিধির দুই পদে (পুরুষ) ৮জন প্রার্থী ও নারী পদে ২জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করবেন। ৪টি বুথের মোট ভোটার সংখ্যা ৮শ ৩জন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন। 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 13 =