শফিউল আলম লাভলু: শেরপুরের নালিতবাড়ীতে সাধু লিওর ধর্মপল্লীতে খ্রিষ্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টভক্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বারমারী মিশনে ১৫০ জন অসহায়, দুস্থ ও বৃদ্ধ খ্রিষ্টভক্তদের মাঝে ওইসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল, সহকারি কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলি, ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার তরুণ বনোয়ারি, প্যারিশ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গ্রাম কাউন্সিলের নেতৃবৃন্দ ও অন্যান্য খ্রিষ্টভক্তগণ উপস্থিত ছিলেন। এর আগে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।