শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ জামালপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব
জামালপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব

জামালপুরে এসএসসি ৯৩ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব

 

 

জামালপুরে ‘এসো মিলি স্ফূর্তিতে’ শ্লোগানে ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের ৩০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের লুইস ভিলেজ পার্কে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়।

এসময় আয়োজক কমিটির আহ্বায়ক ও জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদস্য শফিউল আলম বাবুল তালুকদার, শাহাদৎ সুমন, সাব্বির আহমেদ পাপ্পু, আতিক সুমন, ফরিদ উদ্দিন সোহাগ ও রফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে পরিচিতি সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে এসএসসি ব্যাচ-৯৩ এর ৩০ বছর পূর্তি এক মিলনমেলায় রূপ নেয়।

এছাড়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন ও গীতা পাঠ, শোক প্রস্তাব, নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =