শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল শ্রীবরদীর এক গৃহবধুর
বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল শ্রীবরদীর এক গৃহবধুর

বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেল শ্রীবরদীর এক গৃহবধুর

শ্রীবরদী প্রতিনিধি: শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট দুপুরে উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোরজান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ সরুফা বেগম ( ৩৫ ) ঘোরজান গ্রামের মোঃ সাইদুল ইসলাম ওরফে লাল মিয়ার স্ত্রী।

ঘটনা প্রসঙ্গে এলাকাবাসী সূত্রে জানা যায় , স্বামীর বাড়ির বসত ঘরের ষ্ট্রীলের দরজায় বিদ্যুতের তার লিগ হয়ে দরজাটি বিদ্যুতায়িত হয়। শনিবার দুপুরে সরুফা বেগম ঘরে প্রবেশ করার জন্য দরজায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে লোকজন এসে মোছাঃ সরুফা বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয় থানা প্রশাসন সূত্রে জানা গেছে , এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের এবং লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তরের জন্য আবেদন করেছেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − eleven =