শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শেরপুরে তাঁতী লীগের শ্রদ্ধাঞ্জলি প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভা
২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শেরপুরে তাঁতী লীগের শ্রদ্ধাঞ্জলি প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভা

২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শেরপুরে তাঁতী লীগের শ্রদ্ধাঞ্জলি প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভা

স্টাফ রিপোর্টারঃ ২১ আগষ্ট জাতীয় শোক দিবস ও বিভীষিকাময় ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরেচিত গ্রেনেড হামলায় নিহিত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, প্রতিবাদ সমাবেশ ও স্মরণসভার আয়োজন করা হয়। তাঁতীলীগ শেরপুর সদর উপজেলা শাখার আয়োজনে শেরপুর সদর উপজেলা শাখার আহব্বায়ক ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলফাজ উদ্দিন শুর’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি। হওড়া বিশ্ব বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মজদুল হক মিনু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার,বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আল-আমিন বাদশা,শেরপুর জেলা তাঁতীলীগের আহব্বায়ক মোঃ আব্দুর রেজ্জাক সেলিম,যুগ্ম আহব্বায়ক সোহেল রানা,ভাতশালা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল হামিদ বাদশা,সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ আরও অনেকে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =