শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় শ্রমিকের মৃত্যু
নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় শ্রমিকের মৃত্যু

নদীতে সাঁতার কেটে পার হওয়ার সময় শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পানিতে ডুবে মোফাজ্জল হোসেন (৪৫) নামের এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাজাইকাটা এলাকার ব্রক্ষ্মপুত্রের শাখার মৃগী নদীতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত চান মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কৃষক মোফাজ্জল হোসেন ধান রোপনের জন্য আজ সকালে মৃগী সাঁতরিয়ে ওপারে যাওয়ার সময় নদীর মাঝ পথে ডুবে যান। পরে স্থানীয় মোফাজ্জল হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়িতে আসে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, কৃষি শ্রমিক মোফাজ্জল হোসেন নদীর ওপারে ধান লাগানোর জন্য নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ পথে ডুবে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 13 =