শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা শেরপুরে নাতি দেখতে এসে বাস চাপায় নিহত হলেন দাদী
শেরপুরে নাতি দেখতে এসে বাস চাপায় নিহত হলেন দাদী

শেরপুরে নাতি দেখতে এসে বাস চাপায় নিহত হলেন দাদী

স্টাফ রিপোর্টারঃ শেরপুরের নকলায় রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পৃষ্ট হ‌য়ে মারা গে‌ছেন পথচারী নারজিনা আক্তার (৪৮)। আজ বুধবার (২৭ জুলাই) রাত পনে ৯টার দিকে উপজেলার গনপদ্দী কৈয়ার বাজারে ঘটনাটি ঘটে। সে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়া এলাকার মৃত মিরাজ আলী স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারজিনা আক্তার সন্ধার পড়ে বাড়ি থেকে বের হয়ে গনপদ্দিতে তার পুত্রের নাতি দেখতে আসে। রাত পনে ৯টার দিকে নাতির জন্য গনপদ্দি বাজারের দোকান থেকে চিপস ও চানাচুর কিনে রাস্তার পারাপারের সময় শেরপুরগামী সোনারবাংলা পরিবহনের চাকা স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাযান নারজিনা আক্তার। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নকলা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গনপদ্দি বাজারে শেরপুরগামী সোনার বাংলা পরিবহন চাপা দিলে নারজিনা আক্তার নামের এক মহিলা মারাযান। আমরা মরদেহ উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + five =