শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শ্রীবরদী শ্রীবরদীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা
শ্রীবরদীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

শ্রীবরদীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় জরিমানা

শ্রীবরদী প্রতিনিধি: শ্রীবরদীতে ঈদ পরবর্তী সময়ে শ্রীবরদী থেকে শেরপুর রোডে চলাচলরত সিএনজি চালিত অটোরিক্সায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছিলো যাত্রীরা । অতিরিক্ত ভাড়া নেয়ার ক্ষেত্রে চালকরা শেরপুর থেকে ফেরার পথে যাত্রী না পাওয়ার কথা উল্লেখ করেছেন। তবে বাস্তবে দ্বিগুন ভাড়া নেওয়ার ক্ষেত্রে একেবারেই যাত্রী না পাওয়ার মত কোন বিষয় পরিলক্ষিত হয়নি । অনেক চালক কিছুটা ভাড়া বেশি নিলেও অধিকাংশই প্রায় দ্বিগুন ভাড়া আদায় করেছেন যাত্রীদের থেকে। অবশেষে সাধারণ যাত্রীদের প্রত্যাশা অনুযায়ী এ বিষয়ের নজরদারিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে ।

অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গ, সিএনজি অটোরিকশার কাগজ পত্র ও লাইসেন্স না থাকার অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।

১৬ জুলাই শনিবার বিকাল ৩ টায় পরিচালিত এই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীবরদীর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান।

এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় চারটি মামলায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন এস আই মোঃ চান মিয়া ও তার সঙ্গীয় ফোর্স।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =