স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বারারচর মধ্যপাড়া যুব উন্নয়ন সংঘের মো. জহিরুল ইসলামকে সভাপতি ও মো. ছামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫জুলাই) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বারারচর গ্রামের ওই স্বেচ্ছাসেবি সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটির সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া জানান, সম্মানিত সদস্য মাসুদ পারভেজের প্রস্তবনায় সর্বসম্মতিক্রমে সকলের উপস্থিতিতে বারারচর মধ্যপাড়া যুব উন্নয়ন সংঘের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েয়ে। এ সংগঠনটি স্বেচ্ছাসেবি সংগঠন হিসেবে কাজ করবে।