শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণ
নকলায় অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণ

নকলায় অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসিসটিভ ডিভাইস বিতরণ

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অংংরংঃরাব উবারপব বিতরণ করা হয়েছে। বুধবার (৬জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. ফজিলাতুন নেছা, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা পার্থ পাল, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় ৭জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে ২টি হুইল চেয়ার, ২টি ক্রেস আর দুই জনের হেয়ারিং ডিভাইস ও ১জনের চোখের চিকিৎসা করাসহ সাড়ে ৮ হাজার টাকা বিতরণ করা হয়।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 6 =