শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা সাংবাদিকের উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
সাংবাদিকের উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সাংবাদিকের উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রক্ষারিক মনিরুজ্জামান মিলন কর্তৃক বিজয় টিভির উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী মন্ডলের উপর হামলার প্রতিবাদে মিলনের শাস্তি ও প্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলার সকল সাংবাদিকের আয়োজনে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান আহত সাংবাদিক ইউসুফ আলী মন্ডল।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম বাবুল, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, সিনিয়র সাংবাদিক শাহ মো. ফুয়াদ হোসেন প্রমুখ। উল্লেখ, সাংবাদিকের উপর হামলার অপরাধে মনিরুজ্জামান মিলকে শ্রীবরদী ইউএনও অফিসে বদলী করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 1 =