শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে স্ত্রী শাশুড়ি ও চাচা শশুরকে কুপিয়ে হত্যা
শ্রীবরদীতে স্ত্রী শাশুড়ি ও চাচা শশুরকে কুপিয়ে হত্যা

শ্রীবরদীতে স্ত্রী শাশুড়ি ও চাচা শশুরকে কুপিয়ে হত্যা

এ জেট রুমানঃ শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী শাশুড়ি ও চাচা শশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ মিন্টু মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।

ঘটনাটি ঘটেছে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পুটল গ্রামে । নিহতরা হলেন, স্ত্রী মনিরা (৩২), চাচা শশুর হাজ্বী মাহমুদ ( ৭০), শাশুড়ি শেফালী বেগম (৬০) ।

জানা যায়, বৃহস্প্রতিবার রাত ৮:৩০ মিনিটের দিকে লোকজন নিয়ে বোরখা পড়ে শশুর মনু মিয়ার বাড়িতে হামলা চালান মিন্টু মিয়া । ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মনিরা, শাশুরি শেফালী বেগম ও চাচা শশুর হাজ্বী মাহমুদের গলায় এলোপাথারি আঘাত করে জখম করলে স্ত্রী মনিরার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে , অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ।
এঘটনায় আরও ৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন শশুর মনু মিয়া, শাহাদাত হোসেন ও বাচ্চুনি । আশংকাজনক অবস্থায় তাদেরকে ময়মনসিংহ মেডিঃ কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মনিরা ও মিন্টু মিয়ার ১৭ বছরের দাম্পত্য জীবন। পারিবারিক কলহের জেরে মনিরা গত রমজানে বাবার বাড়ি চলে আসেন। মিন্টু মিয়া বেশ কিছুদিন থেকেই স্ত্রী মনিরা কে তার বাড়িতে ফিরে যাবার জন্য চাপ দিচ্ছিলেন। স্ত্রী মনিরা তার উপর দীর্ঘদিন ধরে চলে আসা নির্যাতনের অভিযোগে স্বামীর বাড়িতে ফিরে যেতে রাজি ছিলেননা। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতক স্বামী মিন্টু মিয়া বৃহস্প্রতিবার রাতে বোরখা পড়ে অতর্কিত হামলা চালিয়ে রাম দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন। এতে স্ত্রী মনিরার ঘটনাস্থলেই মৃত্যু হয়। যে ই ফেরানোর উদ্দেশ্যে এগিয়ে যান তাকেই কোপানো হয়। এতে শাশুরী ও চাচা শশুরকেও কোপালে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু ঘটে।

জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামীদের গ্রেপ্তারের জন্য জোড়ালো অভিযান চালানো হচ্ছে বলে শ্রীবরদী থানা সূত্রে জানা গেছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =