শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নকলায় যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নকলায় যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় কেক কাটা ও র‌্যালীর মধ্য দিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮জুন) বিকেলে যায়যায়দিন ফ্রেন্ড ফোরাম আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ওই কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ আলী, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা (আরডিও) মো. হাবিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, চ্যালেন এস এর উপজেলা প্রতিনিধি শাহাজাদা স্বপন, কালেরকন্ঠের উপজেলা প্রতিনিধি মো. মোশারফ হোসেন সরকার বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক, স্বাধীন বাংলার উপজেলা প্রতিনিধি এ.এম.ফিরোজসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনে যায়যায়দিন শীর্ষে অবস্থান করছে এবং দীর্ঘ সময় ধরে পাঠকের মন জয় করে খবর প্রকাশ করে আসছে। বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − ten =