শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় বশত বাড়িতে‌ হামলা ও ভাংচুরের অভিযোগ
নকলায় বশত বাড়িতে‌ হামলা ও ভাংচুরের অভিযোগ

নকলায় বশত বাড়িতে‌ হামলা ও ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুত্রবার সকালে গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে দ্বন্দে উপজেলার চিথলিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার মোকছেদ আলী, ইউসুফ আলী, ইনামুল হক, আনিছুর রহমানগংদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধর করেন প্রতিবেশী প্রভাবশালী ইউসুফ খা, ওয়ারেজ খা, মিসকিন খা, হুমায়ুন খা, বাবুল খা, মোহাম্মদ আলী খা, মজিবর খা, শিখা খা, আমিরুল ইসলাম, ছামিদুল ইসলাম, বড় জাহান খা, খোকা খা, খায়রুল খাসহ আরো অজ্ঞাত ১০/১৫ জন। এতে নারী, শিশুসহ বৃদ্ধরাও আহত হন। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুই পক্ষকে শান্ত করে যাওয়ার পরে মোকছেদ আলীর বাড়িতে হামলাকারীরা দলবেধে নারী পুরুষসহ পুুলিশের উপর চড়াও হয়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মোকছেদ আলী, ইউসুফ আলী, ইনামুল হক, আনিছুর রহমানগংরা বলেন, আমাদের নিজের সম্পত্তিতে প্রায় সময়ই পেশী শক্তির জোরে ইউসুফ খা’রা দখল নেওয়া চেষ্ঠা করে। আমরা বাধা দিতে গেলেই আমাদের উপর হামলা, বাড়িঘর ভাংচুর করে। আমরা নিরহ লোক। আমাদের লোকজনও কম। তাই তাদের সাথে পেরে উঠতে পারিনা। তারা হামলা করতে আসলে সবাই মিলে ঘরে ডুকে দরজা জানালা বন্ধ করে থাকি। তবুও তারা টিনের বেড়া ও জানালার গ্লাস কুপিয়ে ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় তারা পুলিশের উপর চড়াও হয়। আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি। যেখানে তারা পুলিশ মানে না। আমরাতো কিছুই না তাদের কাছে। তবে খা পরিবারের সাথে একাধিকবার যোযোগ করার চেষ্ঠা করলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, উপজেলার চিথলিয়া এলাকায় জমিজমা নিয়ে দ্বন্দে বাড়িঘরে হামলা করেছে বলে এমন একটি সংবাদে পুলিশ পাঠাই। পরিস্থিতি নিয়ন্ত্রন করে পুলিশ আসার সময় খা গ্রুপের কিছু নারী পুরুষ পুলিশের সাথে অসধাচারন করে বলে এমন সংবাদের ভিত্তিতে পুনরায় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠাইলে খা গ্রুপের কাউকে পাওয়া যায়নি। বিষয় উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হইছে। বাড়িঘরে হামলা করার জন্য মোকছেদ আলী বাদী হয়ে রাতেই খা’দের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যা তদন্ত পূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − one =