শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় ঢাকামুখী মানুষের ফেরাও হবে স্বাচ্ছন্দ্যে : নৌ প্রতিমন্ত্রী
ঢাকামুখী মানুষের ফেরাও হবে স্বাচ্ছন্দ্যে : নৌ প্রতিমন্ত্রী
ঢাকামুখী মানুষের ফেরাও হবে স্বাচ্ছন্দ্যে : নৌ প্রতিমন্ত্রী

ঢাকামুখী মানুষের ফেরাও হবে স্বাচ্ছন্দ্যে : নৌ প্রতিমন্ত্রী

ঈদের ছুটি শেষে ঢাকামুখি মানুষের ফেরাও স্বাচ্ছন্দ্যে হবে বলে আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ে সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা খুব ভালোভাবেই করতে পেরেছি। আল্লাহর রহমতে সারাদেশের মানুষ আনন্দের সঙ্গে ঈদ করতে পেরেছে। স্বাচ্ছন্দ্যে ঈদের সময়ে মানুষ বাড়ি যেতে পেরেছে। সারাদেশে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে যারা চেয়েছিল, তারা সফল হতে পারেনি। আল্লাহর রহমতে এবং সরকারের পদক্ষেপের কারণে মানুষ ভালোমত ঈদ করতে পেরেছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মানুষ সচেতন হচ্ছে। আইনশৃংখলা বাহিনীসহ দায়িত্বরত অন্যান্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। নৌপথে ঢাকামুখী ফেরাটাও স্বাচ্ছন্দ্যে হবে বলে আশা করি। ফেরি রুটে দৌলতদিয়া ঘাট ব্যবহার করার অনুরোধ করছি। কালবৈশাখী ঝড়সহ অন্যান্য ঝড় জলোচ্ছ্বাসে আবহাওয়ার সিগন্যাল মেনে চলতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =