শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়। শনিবার বেলা ১২টায় সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় জাতীয় পুষ্টি সপ্তাহ। পুষ্টি সপ্তাহ উদযাপনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে গ্রামে গ্রামে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ ইত্যাদি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।

এ সময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা, আবাশিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ নাজমুস সাকিব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ প্রমুখ। ৭ দিন ব্যাপি এই জাতীয় পুষ্টি সপ্তাহ আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =