শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত
শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত

এ.জেড রুমান(শ্রীবরদী) : শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ক্বারী মোঃ মুরাদ মিয়া । ২৩ এপ্রিল শনিবার বিকেল ৪টার দিকে শ্রীবরদী পৌরসভার সীমান্তবর্তী সেকদি মোড় সংলগ্ল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম মুরাদ মিয়া কলাকান্দা গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কলাকান্দা নতুন মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যায় , নিহত ইমাম মুরাদ, খায়ের ও খায়েরের শিশু ছেলে আমির হামজা শনিবার বিকেলে শ্রীবরদী থেকে মাটিয়াকুড়া যাওয়ার পথে দুর্ঘটনাস্থলে পৌছালে শেরপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিএনজির সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমাম মুরাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + fourteen =