শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ বোতল ফেনসিডিল সহ ৩ আদিবাসী যুবক গ্রেপ্তার
শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ বোতল ফেনসিডিল সহ ৩ আদিবাসী যুবক গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে ৫০ বোতল ফেনসিডিল সহ ৩ আদিবাসী যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে ৫০বোতল ফেনসিডিল সহ ৩ আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১এপ্রিল সোমবার রাত ৯টায় তাদেরকে গ্রেপ্তার করে ঝিনাইগাতি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,  ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাঙ্গাপাড়া গ্রামের বসুক সাং এর ছেলে জেক্কান রিচিল(২৫), নালিতাবাড়ী উপজেলার খলচন্দা গ্রামের মৃত বিমল কোচের ছেলে নির্মল কোচ(২৩) ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গন্দেরাম কোচের ছেলে লিটন কোচ(২৩)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র নেতৃত্বে এসআই আব্দুর রাজ্জাক ও পুলিশ সদস্য আশ্রাব আলীকে সঙ্গে নিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর পুলিশ মোড় নামক স্থান তল্লাশী চালিয়ে ওই ৩আদিবাসী যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃত লিটন ৩ টি জিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ও বাকি দুজনের নামেও একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দিন ঝিনাইগাতী থানায় যোগদান করে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছি। তার ৩ দিনের মাথায় মাদকের সর্বোচ্চ চালানসহ আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। যেখানেই মাদক, সেখানেই অভিযান।এ অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে ঝিনাইগাতীর সকলের জনসাধারণের সহযোগীতাও চেয়েছেন তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 10 =