শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ
নকলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

নকলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: নকলায় হামলা চালিয়ে মেসার্স রফিক এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানের অফিস ভাংচুর ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ১৮ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে নারায়নখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই নকলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী রফিকুল ইসলাম নারায়নখোলা বাজারে ইট, বালি, রড, সিমেন্টের ব্যবসায়ী। এর পাশাপাশি মাটি কাটার গাড়ী ভাড়ায় আনিয়া বিভিন্ন জনের মাটি কাটা ও ভরাটের কাজ করে থাকে। মাটি কাটা ও ভরাটের কাজ নিয়ে বিরোধের জেরে চরবশন্তী এলাকার শাহজাহান মন্ডল, নূর মিয়া, আনিছ মিয়া ও মতি মন্ডলগংদের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে তার রফিক এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে হামলা চালিয়ে দরজা-জানালা, চেয়ার, টেবিল, টিনের বেড়াসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। ব্যবসা প্রতিষ্ঠানের টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরোদ্ধে।

মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আমি রাতেই নকলা থানায় ২০জনসহ আরো অজ্ঞাতনামা ২০/২৫জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। এ ঘটনায় শাহজাহান মন্ডলগংদের সাথে একাধীকবার চেষ্ঠা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় রাতে অভিযোগটি পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =