শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় জুয়াড়ীসহ ১০ ব্যক্তি গ্রেফতার
নকলায় জুয়াড়ীসহ ১০ ব্যক্তি গ্রেফতার

নকলায় জুয়াড়ীসহ ১০ ব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জুয়াড়ীসহ ১০জনকে গ্রেফতার করেছে। শনিবার (১লা জানুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার চরবশন্তী এলাকার আলম শেখের পুত্র মো. মনির হোসেন (৩৫), দেবুয়ারচর এলাকার ফজল হকের পুত্র মো. রহমত আলী (২৮), হাবিবুর রহমানের পুত্র মো. ইয়াসীন মিয়া (২০), মৃত. শহিদুল ইসলামের পুত্র আনিছ মিয়া (১৮), আ: রাজ্জাকের পুত্র মো. আশিক মিয়া (২০), রফিকুল ইসলামের পুত্র মো. শাকিব মিয়া (১৮), মধ্যকায়দার খোকন মিয়ার পুত্র মো. রনি মিয়া (২২), ময়মনসিংহের কোতোয়ালী থানার বৈটামারীর এলাকার আকাব্বর আলীর পুত্র মো. শুভ মিয়া (১৯), আন্তাজ আলীর পুত্র মো. সাদ্দাম হোসেন (২৭) ও যৌতুক আইনের মামলায় কিংকরপুর গজারিয়ার মো. আ: হালিম ফকিরের পুত্র দিদারুল ইসলাম দৌলত (৩৩)।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, শনিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করে আজ (রোববার) সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 7 =