শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ নকলায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত
নকলায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

নকলায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের ভর্তি যুদ্ধের উপর মানসিক চাপ কমিয়ে তাদের মেধার সমন্বয় ঘটাতে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আবেদনকারী শিক্ষার্থী, অভিভাবক, ভর্তি কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উন্মুক্ত এ ভর্তি লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লটারী কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক। বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করেন। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। নিয়ম মাফিক লটারি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ায় কোন অভিভাবকের অভিযোগ পাওয়া যায়নি।

প্রধান শিক্ষক মো. উমর ফারুক জানান, গত ১লা ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাধারণ কোটার ১৬৫টি আসনের বিপরীতে ৫৩৫টি ভর্তি ফর্ম সংগ্রহ করে ভর্তি ইচ্ছুক ৪৯৭জন শিক্ষার্থীরা আবেদন করে। আবেদন জমা পড়েনি ৩৮টি। সংরক্ষিত মুক্তিযোদ্ধা কোটায় ১১জন, শিক্ষক পোষ্য কোটায় ৩জন ও প্রতিবন্ধী কোটায় ১জন শিক্ষার্থীসহ মোট ১৮০জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। সঠিক আবেদন ফর্মের নাম্বার দিয়ে লটারি করা হয় এতে ১৬৫ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − ten =