শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় জাতীয়তাবাদী যুবদল ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নকলায় জাতীয়তাবাদী যুবদল ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নকলায় জাতীয়তাবাদী যুবদল ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জাতীয়তাবাদী যুবদল ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হেেয়ছে। বুধবার (২৭ অক্টোবর) সকালে খাদ্য গোদাম এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে ওই অনুষ্ঠান অুনষ্ঠিত হয়।

পৌর যুবদলের সভাপতি মশিউর রহমান লোটাস এর সভাপতিত্বে মুরাদুজ্জামান মাসুমের সঞ্চালনায় উপজেলা ও শহর যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি বেগম ফরিদা চৌধুরী।

এ আলোচন সভায় অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, জেলা বিএনপির সদস্য এনমাুল হক রিপন, উপজেলা বিএনপি’র সদস্য রাব্বেনুর চৌধুরী, পৗর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও তার সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =