শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ইউনিয়ন পর্যায়ে প্রায় ১০ হাজার লোকের গনটিকা গ্রহন
ঝিনাইগাতীতে ইউনিয়ন পর্যায়ে প্রায় ১০ হাজার লোকের গনটিকা গ্রহন

ঝিনাইগাতীতে ইউনিয়ন পর্যায়ে প্রায় ১০ হাজার লোকের গনটিকা গ্রহন

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি : স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ইউনিয়ন পর্যায়ে ৭ ইউনিয়নে প্রায় ১০ হাজার জনসাধারণ কোভিড- ১৯ এর ১ম ডোজের গনটিকা গ্রহন করেছেন। এদের মধ্যে পুরুষ- ৪ হাজার ৮ শত ৭০ জন এবং মহিলা ৫ হাজার ৫৯ জন। ২৮ ও ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার এ গনটিকার কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া, গৌরীপুর, মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ৪ হাজার ৯ শত ৮১ জন গনটিকা গ্রহন করেন। এদের মধ্যে পুরুষ- ২ হাজার ৩ শত ৫৩ জন এবং মহিলা- ২ হাজার ৬ শত ২৮ জন। অপরদিকে ২৯ সেপ্টেম্বর বুধবারে কাংশা, ধানশাইল ও ঝিনাইগাতী সদরে গনটিকা গ্রহন করেন ৪ হাজার ৮ শত ৩২ জন। এদের মধ্যে পুরুষ- ২ হাজার ৪ শত ৫২ জন এবং মহিলা- ২ হাজার ৩ শত ৮০ জন। একই দিনে দ্বিতীয় ডোজের সিনোফার্ম টিকা গ্রহন করেন ১ শত ১৬ জন।

এদের মধ্যে পুরুষ- ৬৫ জন, মহিলা- ৫১ জন। ইউএইচএফপিও ডা. মো. জসিম উদ্দিন জানান, আগামী বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম ডোজের ২ হাজার গনটিকা এবং পরবর্তীতে পাইকুড়ায় ২ হাজার এবং বাকাকুড়ায় ১ হাজার গনটিকা প্রদান করা হবে। গত দু’দিনের ইউনিয়ন পর্যায়ে গনটিকা প্রদানের সাবিক কার্যক্রম পরিচালনা করেন,ইউএইচএফপিও ডা. মো. জসিম উদ্দিন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 9 =