শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় টালকী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তারা ইঞ্জিনিয়ার
নকলায় টালকী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তারা ইঞ্জিনিয়ার

নকলায় টালকী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী তারা ইঞ্জিনিয়ার

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝি হতে চান সৎ, নিষ্ঠাবান ও বলিষ্ঠ রাজনীতিবিদ আলহাজ্ব মো. ছায়েদুল হক সাইদ (তারা ইঞ্জিনিয়ার)।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. ছায়েদুল হক সাইদ (তারা ইঞ্জিনিয়ার) ৭নং টালকী ইউনিয়নের সাধারণ মানুষদের দীর্ঘ দিন ধরে সাহায্য সহযোগীতা করে আসছেন। করোনা কালে তিনি অনেক পরিবারকে সহযোগীতা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি উপসহকারি প্রকৌশলী হিসেবে এলজিইডিতে কর্মরত ছিলেন (১৯৮৩-২০১৫)। বর্তমানে পূর্বটালকী আযযাহরানী মাদরাসা ও এতিমখানার দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি। পূর্বটালকী পুরাতন জামে মসজিদ এবং পূর্বটালকী আলছুফ্ফা জামে মসজিদের বর্তমান সভাপতি। রাজনৈতিক জীবনে তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক (১৯৭৯-১৯৮০) এবং ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) শেরপুর জেলা শাখার সাবেক সভাপতিও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তারা ইঞ্জিনিয়ার এবার নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে টালকী ইউনিয়নবাসীর উন্নয়ন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী।

আলহাজ্ব মো. ছায়েদুল হক সাইদ (তারা ইঞ্জিনিয়ার) প্রতিবেদককে বলেন, আমার বাবা মরহুম আলহাজ্ব আব্দুল হাকিম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। আমি এই ইউনিয়নের নির্যাতিত, নিষ্পেষিত, সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ পরিবারের সন্তান। উন্নয়নই আমার মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করব। দুর্নীতি, মাদক, সন্ত্রাসসহ সব অন্যায় অনিয়মের বিরুদ্ধে ইউনিয়নের সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।’ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি খুবই আশাবাদী। তবে দল থেকে নৌকার মনোনয়ন যাকেই দিবেন তার পক্ষেই মাঠে কাজ করবেন বলেও জানান তিনি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =