শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট শনিবার সকালে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রমের উপর লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন। উল্লেখ্য যে, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২১ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

এ কর্মসূচির মধ্যে উপজেলার বিভিন্ন জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্য সপ্তাহ বিষয়ে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারেন্ট জাল ধ্বংসের প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে বলে মৎস্য কর্মকর্তা জানান। এসময় উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ ও মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − thirteen =