শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized দেওয়ানগঞ্জে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা’র যোগদান
দেওয়ানগঞ্জে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা’র যোগদান

দেওয়ানগঞ্জে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা’র যোগদান

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস যোগদান করেছেন। আজ (১০জুন) বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি। এর আগে তিনি শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা ইয়াসমীন সরকারি আদেশে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলী হওয়ার স্থলাভিষিক্ত হলেন এই কৃষিবিদ পরেশ চন্দ্র দাস।

জানাযায়, ২০১০ সালের ১লা ডিসেম্বর তিনি ২৮তম বিসিএসের মাধ্যমে চাকরিতে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ছিল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। এরপর তিনি সিলেটের বিয়ানি বাজার উপজেলায় এলাকায় প্রায় ৪ বছর অত্যন্ত দক্ষতার সাথে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের অক্টোবর মাসের ১৬ তারিখে শেরপুরের নকলা উপজেলায় উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − 1 =