শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নকলায় বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মোহাম্মদ আলী (৭২) নামের এক বৃদ্ধের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২জুন) সকালে উপজেলার উরফা পূর্বপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় ১৩ দিন আগে মোহাম্মদ আলী বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়। পরে বিভিন্ন জায়গাতে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। আজ বুধবার সকাল পনে আটটার দিকে মোহাম্মদ আলীর পুত্রবধু লিলি বেগম বাড়ির উঠানে রান্নার কাজ করার সময় দেখেন বাড়ীর পশ্চিম পাশে মেহগনি গাছের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে তার শশুর। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে মোহাম্মদ আলীর ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে প্রেরণ করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে নিহতের ছেলে নূর মোহাম্মদ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ আমরা উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + eight =