শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু
নকলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু

নকলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০২১ খেলা শুরু হয়েছে। ২৮ মে শুক্রবার সকালে পৌরসভাধীন পাইস্কা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন ও ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের মধ্যকার খেলা দিয়ে  উদ্বোধনী খেলার শুভ সূচনা হয়েছে।

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী খেলা উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন।

এসময় সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আ: রশিদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, বদিউজ্জামান, সাজু সাঈদ সিদ্দীকি, আনিছুল হক সুজা, মাজহারুল আনোয়ার মহব্বত, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলাম লাভলু, উপজেলা ক্রিড়া সংস্থার নেতৃবৃন্ধসহ ফুটবল প্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − eleven =