শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ী কাপড় বিতরণ
শেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ী কাপড় বিতরণ

শেরপুরে ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে শাড়ী কাপড় বিতরণ

স্টাফ রিপোর্টার: শেরপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে হত দরিদ্রদের মাঝে নিজস্ব তহবিল থেকে শাড়ী কাপড় বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। আজ দুপুরে শহর আওয়ামী লীগের আয়োজনে শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ওইসব শাড়ী কাপড় বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমিসহ আরও অনেকে। এর আগে দলের নেতাকর্মীদের মাধ্যমে শেরপুরের ১৪ টি ইউনিয়নের হত দরিদ্রদের কাছে শাড়ী কাপড় পৌছে দেন হুইপ আতিক।

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 10 =