শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুর জেলা জবিয়ান ফোরামের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ
শেরপুর জেলা জবিয়ান ফোরামের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

শেরপুর জেলা জবিয়ান ফোরামের উদ্যোগে দুস্থ ও দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ শেরপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান ও সাবেকদের সংগঠন শেরপুর জেলা জবিয়ান ফোরামের উদ্যোগে শেরপুরে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৭ মে) শেরপুরের নিউমার্কেট,হাজীরদোকান সহ বিভিন্ন স্থানে শতাধিক দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন করেছে শেরপুর জেলা জবিয়ান ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও শেরপুর জেলা জবিয়ান ফোরামের উপদেষ্টা আনোয়ারুল হাসান উৎপল,শেরপুর জেলা জবিয়ান ফোরামের সভাপতি জসিম উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মহন বল,বিশিষ্ট সাংবাদিক হাকিম বাবুল,শেরপুর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও শেরপুর জেলা জবিয়ান ফোরামের সিনিয়র সহ সভাপতি প্রভাষক মহিউদ্দিন সোহেল, শেরপুর জেলা জবিয়ান ফোরামের সাধারন সম্পাদক রাকিব হাসান লেনিন,সাংগাঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন,দপ্তর সম্পাদক আব্দুল আজিজ আকাশ ও সহ গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মুজাহিদ বিল্লাহ ।

এ ব্যাপারে শেরপুর জেলা জবিয়ান ফোরামের সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা জবিয়ান ফোরাম থেকে শতাধিক মানুষের মাঝে ইফতার দিয়েছি। এই করোনাকালে আপনারা যে যেভাবে যতটুকু পারুন মানুষের পাশে দাড়ান। মানুষ মানুষের জন্য।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 5 =