শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় আমরা কাজও খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকব এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ: মতিয়া চৌধুরী
আমরা কাজও খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকব এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ: মতিয়া চৌধুরী

আমরা কাজও খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকব এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ: মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার: সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন “আমরা কাজও খুঁজব আবার স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন থাকব এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ”। তিনি আরো বলেন, আমাদের নেত্রী যদি ৯৬ সালে আইাসিটি’র ব্যবস্থা না করত তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা হতো, প্রশাসনের কি অবস্থা হতো, ব্যবসা বানিজ্যের কি অবস্থা হতো এবং বাচ্ছাদের জুম ক্লাশগুলো কিভাবে হতো। আমাদের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলে আমরা কিছুটা হলেও জানালা খুইলা বাতাশ নিতে পারতেছি।

আজ (৬মে) বৃহস্পতিবার সকালে শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা দাখিল মাদরাসা মাঠে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহারের শাড়ী কাপড় বিরতণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা থানা ভারপ্রাপ্ত কর্রকর্তা মো. মুশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেলসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন, নালিতাবাড়ী উপজেলার বারটি ইউনিয়ন ও একটি পৌরসভার ২হাজার ৮শ অসহায় ও হতদরিদ্রদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার হিসেবে শাড়ী কাপড় বিতরণ করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 4 =