শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় পুলিশের সচেতনতা কর্মসূচি ও মাস্ক বিতরণ
নকলায় পুলিশের সচেতনতা কর্মসূচি ও মাস্ক বিতরণ

নকলায় পুলিশের সচেতনতা কর্মসূচি ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই।

এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে আজ শনিবার(২৭মার্চ)দুপুরে শেরপুরের নকলা থানার উদ্যোগে মাস্ক পথচারীদের মাঝে বিনামুল্যে মাস্ক বিতরণ ও মাস্ক পরিধানে উৎসাহ বৃদ্ধি করতে সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে।

গৌরদ্বার ইউনিয়নের গৌরদ্বার বাজারে মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে ওই ইউনিয়নের চৌকিদারদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শসহ পথচারীসহ বিভিন্ন শ্রেনি পেশাজীবীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

 

এসময় নকলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলামসহ পলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =