শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে আঞ্চলিক মহাসড়কের প্রশস্ততায় উন্নতকরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুরে আঞ্চলিক মহাসড়কের প্রশস্ততায় উন্নতকরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে আঞ্চলিক মহাসড়কের প্রশস্ততায় উন্নতকরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার কানাসাখোলা থেকে অষ্টমীতলা আঞ্চলিক মহাসড়কের মান উন্নয়ন ও প্রশস্ততায় উন্নতকরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শেরপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে পুলিশ লাইন্স এর সম্মুখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামীলীগের জয়েন্ট সেক্রেটারি মানিক দত্ত, ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি, হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ আরও অনেকে। আলোচনা শেষে দোয়া ও কানাসাখোলা থেকে অষ্টমীতলা আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করেন হুইপ আতিক।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 13 =