শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ী গ্রেফতার
নকলায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ী গ্রেফতার

নকলায় পুলিশী অভিযানে ৭ জুয়াড়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেন। সোমবার (১৫ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ধনাকুশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ধনাকুশা এলাকার মৃত.  আঃ জুব্বারের ছেলে আঃ রশিদ ফকির (৪০), মো. কডা শেখের ছেলে নজরুল ইসলাম (৩৫), মো. মইজউদ্দিনের ছেলে সোবালেক (৩৫), মো. শহিদুল্লাহ এর ছেলে শমর মিয়া (৪৮), মৃত- নছর উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৪৫),  মৃত. রেজত আলীর ছেলে ঝুমর উদ্দিন (৫০), মো. আক্কাছ আলীর ছেলে আঃ খালেক (২৬)।

নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার জানান, নকলা থানা পুলিশ সোমবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে ধনাকুশ পশ্চিমপাড়া অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদীসহ ওই জুয়াড়ীদের গ্রেফতার করা হয়। আজ সকালে (১৬ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 7 =