শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নকলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১: আটক ২
নকলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১: আটক ২

নকলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১: আটক ২

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা গ্রামে ছাগলে সুপাড়ী গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আজি মিয়া (৫৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি একই গ্রামের মৃত ইয়ার মাহমুদের ছেলে।

শনিবার সকাল সাড়ে সাতটার এ ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহতের মেয়ে আফরোজা বেগম আহত হয়েছেন। এ ঘটনায় একই গ্রামের ইসমাইলের স্ত্রী শিখা বেগম (২১) ও মৃত মিজানের স্ত্রী ইতি বেগম (৪৫)কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ নিহত আজি মিয়াদের সাথে প্রতিবেশি ইসমাইল, লিখন, সজিব, মজিদ, শওকত গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলিয়া আসতেছিল। আজ সকালে প্রতিবেশি ইসমাইলের ছাগলে নিহত আজি মিয়ার সুপাড়ি গাছের পাতা খেয়ে ফেললে দু’পক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষে প্রতিবেশিদের ধাক্কায় আজি মিয়া মাটিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন এবং ঘটনাস্থল থেকে পুলিশ দুই মহিলাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, লাশের সুরতহাল প্রস্তুত করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং এঘটনায় দুই মহিলাকে আটক করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + eighteen =