শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু
ঝিনাইগাতীতে ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু

ঝিনাইগাতীতে ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে আব্দুল মমিন নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকাল পৌনে এগারোটার দিকে। নিহত শিশু আব্দুল মমিন উপজেলার দড়িকালীনগর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল পৌনে এগারো ঘটিকার দিকে উপজেলার দড়ি কালিনগর মোড়ে শিশু মমিন রাস্তা পাড়াপাড়ের সময় একটি ট্রলি চাপা দেয়। শিশু মমিন ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন আহত মমিনকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে মৃত ঘোষণা করেন।শশু মমিন তার পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ ঘাতক ট্রলিটিকে আটকের চেষ্টা করছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 2 =