শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর শেরপুরে উন্নয়নমূলক কার্যক্রমে বাধাগ্রস্থ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শেরপুরে উন্নয়নমূলক কার্যক্রমে বাধাগ্রস্থ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শেরপুরে উন্নয়নমূলক কার্যক্রমে বাধাগ্রস্থ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ শেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের উন্নয়নমূলক কার্যক্রমে বাধাগ্রস্থ করার প্রতিবাদে, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি দুপুরে শেরপুর প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বাদশা মিয়া এক লিখিত বক্তব্যে বলেন, মডেল শেরপুর পৌরসভা বিনির্মানের অংশ হিসেবে পৌরসভাস্থ ৪ নং ওয়ার্ডের চলমান বৈদ্যুতিক বাতির উন্নয়ন কাজের গতিবৃদ্ধি করার জন্য তাগাদা দেওয়াটা কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব । আর আমি আমার দায়িত্ব পালন করতে গেলে পৌরসভার বৈদ্যুতিক দায়িত্বে নিয়জিত ব্যাক্তি ৪ নং ওয়ার্ডের সমস্ত বৈদ্যুতিক খুটির বাতি বন্ধ করে দেয়। এতে ভোগান্দিতে পরে ওয়ার্ডবাসি এবং আমাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। আমি সুষ্ঠ তদন্তের মধ্যে দিয়ে এই সমস্যা নিরসনের দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান ,সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × three =