শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা শেরপুর সদর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন – হুইপ আতিক
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন – হুইপ আতিক

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন – হুইপ আতিক

শেরপুরের চৈতনখিলা আকন্দবাড়ী আল জামিয়াতুল উলুমিল কুরআন ক্বওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন করা হয়েছে। দুপুরে শেরপুর এ মাদ্রাসার ২য় ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন আকন্দের সভাপতিত্বে ও আওয়ামী যুবলীগ পাকুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল মামুন।

উপস্থিত ছিলেন পাকুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী,হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ জেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মাদ্রাসার শিক্ষক,ছাত্রবৃন্দ। এসময় হুইপ আতিক বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তনে নিয়ে এসেছে সকল স্কুল মাদ্রাসার শিক্ষারমান বাড়ানোর জন্য তিনি আপ্রাণ চেষ্ঠা চালাচ্ছেন। এসময় তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা ও শিক্ষার্থীদের কম্বল প্রদানের ঘোষনা দেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − seven =