শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহত ৩
শেরপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

শেরপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

স্টাফ রিপোর্টার: শেরপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী। এ ঘটনার সিএনজির আরও অন্তত: ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শেফালী বেগম নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। অন্যদিকে শেরপুর শহর থেকে আরও একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে সুলতানপুর এলাকায় পৌঁছলে উভয় সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি সিএনজিই রাস্তা থেকে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই শেফালী বেগম মারা যায়।

পরে স্থানীয় অন্যান্য আহত যাত্রীদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রানী বেগম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + six =