শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized ১৩ বছর যাবৎ পলাতক সাঁজাপ্রাপ্ত আসামী গাজীপুরে গ্রেফতার
১৩ বছর যাবৎ পলাতক সাঁজাপ্রাপ্ত আসামী গাজীপুরে গ্রেফতার

১৩ বছর যাবৎ পলাতক সাঁজাপ্রাপ্ত আসামী গাজীপুরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা থানা পুলিশ ১৩ বছর যাবৎ পলাতক সাঁজাপ্রাপ্ত আসামীকে আক্রাম হোসেন (৪২) কে গ্রেফতার করেছে। বৃধবার (১১ নভেম্বর) রাত বারটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ায় আসামী নকলা উপজেলার ছাতুগাও এলাকায়।

সুত্রে জানায়,উপজেলার ছাতুগাও এলাকার আক্রাম হোসেনের বিরুদ্ধে ১৩ বছর আগে শেরপুর আদালতে একটি যৌতুক মামলায় তার ৬ মাসের সাঁজা হয়। সাঁজা হওয়ার পর থেকেই আক্রাম হোসেন আত্মগোপন করে। গাজীপুরের কোনাবড়িতে নাম পরিবর্তন করে ছদ্ম নামে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নকলা থানার এসআই হাসান, এএসআই রতন চৌধুরী ও আল-আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =