শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় ধর্ষণের শিকার অন্ত:সত্ত্বা তরুণীর মামলা দায়ের
নকলায় ধর্ষণের শিকার অন্ত:সত্ত্বা তরুণীর মামলা দায়ের

নকলায় ধর্ষণের শিকার অন্ত:সত্ত্বা তরুণীর মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের নামাকৈয়াকুড়ি গ্রামে বিয়ের পর জানতো পারলো নববধু তরুনী অন্ত:সত্ত্বা। এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) রাাতে নকলা থানায় লম্পট ধর্ষকের বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গত ১৯ অক্টোবর নকলা উপজেলার নামাকৈয়াকুড়ি গ্রামের জনৈক ফজল হোসেনের ছেলে জাকিরুলের সাথে একই উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বহুর্দী গ্রামের এক যুবতীর বিয়ে হয়। বিয়ের পর নববধুর শারিরীক পরিবর্তন ও চাল চলন দেখে সন্দেহ হলে শ্বশুর বাড়ীর লোকজন ওই নববধুর প্রস্রাব স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে জানানো হয়, মেয়েটি ৩ মাসের অন্ত:সত্বা। এতে শ্বশুর বাড়ীতে তোলপাড় শুরু হয়।

পরে ওই নববধু জানায়, চলতি বছরে জুলাই মাসের ২৭ তারিখে মেয়েটির প্রতিবেশী মৃত তোফাজ্জলের ছেলে ৪ সন্তানের জনক শফিকুল ইসলাম (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে একাধীকবার ধর্ষন করে। পরে বিয়ের কথা বললে ভয়ভীতি দেখায়। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। পরে সবার অজান্তে ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাকিরুলের তার বিয়ে হয়।

এদিকে এ ঘটনায় লম্পট শফিকুল ইসলামকে আসামী করে নকলা থানায় ওই নববধুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ এ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমরা আসামী গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =