শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইগাতীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।১১ নভেম্বর বুধবার বিকাল ৫ টা স্থানীয় অস্থায়ী কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা , দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন,কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহাব মন্ডল ও যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের  যুবলীগের সভাপতি, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 10 =