শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নকলা নকলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নকলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নকলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলা আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় দলীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বুধবার সকালে উত্তরবাজার জোড়াব্রীজ সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়। পরে শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল হাসান রঞ্জু, রেজাউল করিম রিপন প্রমুখ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + one =