শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা
ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা

ঝিনাইগাতীতে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গৌরিপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কমিটির আয়োজনে আজ মঙ্গলবার ইউনিয়ন কার্যালয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।

গৌরিপুর ইউনিয়নের চেয়াম্যান হাবিবুর রহমান মন্টুর সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য) ডা: সুস্মিতা দত্ত । সভায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির দায়িত্ব ও কর্তব্য, গর্ভবতী তালিকা হাল নাগাদ ও সকলের জন্যে গর্ভবতী কার্ড প্রদান, বাল্য বিবাহ নিরোধ এবং মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিত করণের জন্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − thirteen =