শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি শেরপুরে শিশু গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর
শেরপুরে শিশু গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

শেরপুরে শিশু গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় কৃষকলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নালিতাবাড়ীতে শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের ঘটনায় ধর্ষক গৃহকর্তা, কৃষকলীগ নেতা হারুন-অর-রশিদের (৩৫) তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ১১ অক্টোবর দুপুরে তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। তিনি জানান, আগামীকাল তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার গাছগড়া গ্রামের এক হতদরিদ্র দিনমজুরের শিশু কন্যা কাঁকরকান্দি ইউনিয়নের ঘাইলারা গ্রামের সুরুজ আলীর ছেলে কৃষকলীগ নেতা হারুন-অর রশীদের বাসায় গৃহকর্মীকে হিসেবে কাজ করতো। কাজ করার এক পর্যায়ে বেশ কিছু ধরে ওই শিশুকে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে আসছিল হারুন। পরে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক করে রাখে হারুন। ওই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক হারুনসহ ৫ জনকে গ্রেপ্তার করে।

 

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + fourteen =