শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে বাসায় ঢুকে সেনা সদস্যের স্ত্রীকে খুন
শেরপুরে বাসায় ঢুকে সেনা সদস্যের স্ত্রীকে খুন

শেরপুরে বাসায় ঢুকে সেনা সদস্যের স্ত্রীকে খুন

শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের মোল্লাপাড়া মহল্লায় বাসায় ঢুকে বিদেশে মিশনে অবস্থানরত এক সেনা সদস্যের স্ত্রীকে নির্মমভাবে খুন করেছে দূর্বৃত্তরা। স্থানীয়রা জানান, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়ার সফিকুল ইসলামের মেয়ে সৌরভীর বিয়ে হয় পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার আব্দুল হালিমের ছেলে সেনা সদস্য নাজিম উদ্দিনের সাথে। বর্তমানে বিদেশে মিশনে সুদানে আছে সেনা সদস্য নাজিম উদ্দিন।

তাদের দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী বসবাস করে আসছিলেন শেরপুর জেলা শহরের মোল্লাপাড়া মহল্লার নিজ বাসায়। গত রাতে কোন এক সময় দূর্বত্তরা প্রথমে বাসার বিদ্যুতের লাইন কেটে দেয়। পরে বাসায় ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে ফেলে রেখে যায়। তবে বাসার কোন মালামাল নিয়ে যায়নি বলে স্বজনরা জানান। এঘটনার পর আজ ৮ অক্টোবর সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌরভীর লাশ উদ্ধার করে। নিহত সৌরভীর স্বজনরা এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী করেছেন।

ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন। খুব দ্রুতই দায়ী ব্যক্তিদের খুজেঁ বের করে আইনের আওতায় আনা হবে বলে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম জানান।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 2 =