শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুরে পল্লী বিদ্যুতের মিটার চুরি অপরাধে গ্রেফতার এক
শেরপুরে পল্লী বিদ্যুতের মিটার চুরি অপরাধে গ্রেফতার এক

শেরপুরে পল্লী বিদ্যুতের মিটার চুরি অপরাধে গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে জাহাঙ্গীর নামে এক পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চোর চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে আনুমানিক১১,৩০ মিনিটে সময় সদরের চান্দেরনগর মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর চান্দেরনগর মাইসপাড়া এলাকার নূর ইসলাম গুসাইয়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে জাহাঙ্গীর সদরের চান্দেরনগর মাইসপাড়া এলাকা যায়। এসময় একটি বাড়ি থেকে পল্লী বিদ্যুতের ডিজিটাল মিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে এলকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে ও তার সাথে থাকা একটি বাইসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর মিটার চোরচক্রের সাথে জড়িত বলে স্বীকার করে।

এ ব্যাপারে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন কে জানানো হলে তিনি টেলিফোনে শেরপুর সদর থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম ভূঁইয়া কে মামলাটি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেরপুর  সদর থানার এএসআই শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 1 =