শেরপুর প্রতিদিন ডট কম

Home Uncategorized নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদের সভাপতিতে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনের সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোশারফ হোসেন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − one =