শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা নালিতাবাড়ি নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত
নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

নালিতাবাড়ীতে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

নালিতাবাড়ী সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন  নানা কর্মসূচী সহ দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য   দিয়ে পালিত হয়েছে।
 উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আলহাজ্ব আঃ সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,যুগ্ম সম্পাদক  ওয়াজকুরুনি, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার,  উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 10 =