শেরপুর প্রতিদিন ডট কম

Home শেরপুর জেলা ঝিনাইগাতি ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

২৮ শে সেপ্টেম্বর সোমবার বিকালে অস্থায়ী কার্যালয়ে জন্মদিন উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে নতুন কাপড় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলমের সঞ্চালনায় আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম সাহেব। পরে সকল ইউনিয়নের কৃষক লীগ ও যুবলীগের নেতা কর্মী সহ সর্বস্তরের জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরনের মাধ্যমে জন্মদিন পালন শেষ করা হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =